ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত সব পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:৩৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:৩৬:৪২ অপরাহ্ন
ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত সব পণ্যে ৫০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানিকৃত সব পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে আইফোন উৎপাদন না করলে অ্যাপল পণ্যে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (২৩ মে) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইইউ’র সাথে বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প। ইইউ চায় পারস্পরিক শুল্ক শূন্যে নামিয়ে আনা, কিন্তু ট্রাম্প চান অধিকাংশ আমদানিতে অন্তত ১০ শতাংশ শুল্ক বজায় রাখতে।

অন্যদিকে, চীনের ওপর আরোপিত শুল্ক ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে, যদিও দেশটিকে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। এ নিয়ে উঠেছে প্রশ্ন।

অর্থনীতিবিদ মার্সেল ফ্র্যাটশার বলেছেন, ‘ট্রাম্পের এই হুমকি যুক্তি-বিরোধী। ইইউ’র ওপর চীনের চেয়ে বেশি শুল্ক দেয়ার অর্থ হলো বাণিজ্য নীতিতে অসামঞ্জস্য।’

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই হুমকি বাস্তবায়ন হলে ইইউ, চীন ও অন্যান্য দেশের সাথে একত্রে তার বাণিজ্য নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হতে পারে। এতে ইইউ’র সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন আরও বাড়বে, এবং গ্লোবাল মার্কেটে পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে চীনের সাথে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইইউ’র ক্ষেত্রে হঠাৎ করেই কঠোর অবস্থান নিয়েছে। ইইউর সব পণ্যে ৫০% শুল্ক আগামী মাস থেকে কার্যকর হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা